চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৬
বিনোদন
A A

ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস ঠেকানো ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার (২0 জুলাই) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রাজপথে নামে লাখো মানুষের ঢল। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের স্লোগানে মুখর হয়ে ওঠে দিল্লির প্রধান সড়কগুলো।

বিক্ষোভকারীদের অগ্রযাত্রা ঠেকাতে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্যারিকেড, জলকামান ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের চারদিকে। এবার সেই আন্দোলন নিয়ে একের পর এক মুখ খুললেন ভারতীয় সব তারকারা।

চলমান এই ঘটনাকে কেন্দ্র করে এর প্রতিক্রিয়া জানিয়ে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, সোমবার যা ঘটেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তার মতে, ছাত্রদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় এবং প্রশাসনের উচিত তাদের দাবি মন দিয়ে শোনা। তিনি আরও বলেন, মানুষের কণ্ঠস্বরই আসলে ঈশ্বরের কণ্ঠস্বর।

তবে নিজের পোস্টেই দিলজিৎ আশঙ্কা প্রকাশ করেন, এই অবস্থান নেওয়ার জন্য তাকে আবারও ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলা হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, কৃষক আন্দোলনের সময়ও তাদের সমর্থন করায় তাকে প্রবল সমালোচনা, এমনকি কিছু আইনি জটিলতারও মুখোমুখি হতে হয়েছিল। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তার কথায়, সবকিছুই ঈশ্বর দেখছেন এবং তিনি সকলের মঙ্গল কামনা করেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, ‘হিংসা কোন সমস্যার সমাধান নয়। আজ আমরা হিংসার ছবি দেখেছি। আমাদের দায়িত্ব দেশের তরুণদের জন্য নিশ্চিত করা যে এই আন্দোলন যেন হিংসার পথে না যায় বা নিজের লক্ষ্য থেকে সরে না যায়। গণতন্ত্র সংলাপের মাধ্যমেই শক্তিশালী হয়। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কাছে শিক্ষা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। সেই বিশ্বাস আমরা ভেঙে যেতে দিতে পারি না। আমি আশা করি, শেষ পর্যন্ত জয় হবে সেই পড়ুয়াদের, যারা আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটির শিকার হয়েছে।’

এরপর তিনি এই আন্দোলনের নেপথ্যের কারণগুলিও তুলে ধরেন। ভূমির মতে, দেশের শিক্ষাব্যবস্থায় এখনও একাধিক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে।

Reneta

তিনি লেখেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থার উন্নতি জরুরি। প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা, সমান সুযোগের অভাব, শিক্ষকের সংকট এবং পড়ুয়াদের ওপর অতিরিক্ত চাপ— এগুলি এমন সমস্যা, যেগুলির দিকে গুরুত্ব দেওয়া দরকার। গত কয়েক বছরে ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে, তা অস্বীকার করার উপায় নেই।’

এদিকে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন স্বরা।

জানা গেছে, চৈত্যভূমিতে আয়োজিত জমায়েত থেকে পুলিশ তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।  অভিনেত্রী স্বরা ভাস্কর সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে ফাহাদকেও পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

এই আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। আন্দোলনে যোগ দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিবাদ কর্মসূচির মাঝেই তার মাথা ঘুরতে শুরু করে বলে জানা গেছে। পরিস্থিতি বুঝে স্বেচ্ছাসেবী ও নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে ভিড়ের মধ্য থেকে সরিয়ে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে স্বাভাবিক হন অভিনেত্রী।

একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শাবানাকে ধরে নিয়ে যাচ্ছেন। সেখানে তাকে বসিয়ে বাতাস করা হয় মাথায়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানা যায়।

এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাবানা বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই এখানে এসেছি। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। মহাত্মা গান্ধী অহিংসার পথ দেখিয়েছেন, আমাদের কোনভাবেই হিংসার পথে যাওয়ার ইচ্ছা নেই।’

এই ঘটনায় ছাত্র-যুবদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ জানিয়েছিলেন, দেশের তরুণ প্রজন্মের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা নয়, বরং তাদের সঙ্গে আলোচনায় বসাই হওয়া উচিত প্রশাসনের প্রধান দায়িত্ব।

সোমবার রাতেই সমাজমাধ্যম এক্স এ একটি দীর্ঘ বার্তা পোস্ট করেন রীতেশ। সেখানে তিনি লেখেন, “আমরা দেশের তরুণদের পাশে আছি। তাদের কণ্ঠস্বর যেন নির্ভয়ে, স্পষ্টভাবে এবং জোরালোভাবে শোনা যায়, সেটাই প্রয়োজন। তারাই আমাদের গণতন্ত্রের প্রাণশক্তি এবং দেশের ভবিষ্যতের প্রকৃত নির্মাতা।”

অভিনেতার মতে, শুধু আন্দোলন দমন করে কোন সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি সরকারের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, “তরুণদের কথা মন দিয়ে শুনুন, তাদের পাশে দাঁড়ান এবং তাদের শক্তিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান। আজকের যুব সমাজের সাহস, স্বপ্ন এবং উদ্যমই আগামী ভারতের ভিত্তি গড়ে তুলবে।” বার্তার শেষে তিনি ‘জয় হিন্দ’ লিখে নিজের বক্তব্য শেষ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅভিনেত্রী স্বরা ভাস্করদিলজিৎ দোসাঞ্জপাঞ্জাবি গায়ক ও অভিনেতাবর্ষীয়ান অভিনেত্রীভূমি পেড়নেকররাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদলিড বিনোদনশাবানা আজমিস্বামী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT