চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৪৮ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
প্রবাস সংবাদ
A A

কানাডায় উদযাপিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে অন্টারিও আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করেন। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে উঠেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু।

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭৪ বছর উপলক্ষ্যে আলোচনার শুরুতে বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে, আওয়ামী লীগের সাফল‍্য ও পুনরায় সরকার গঠন ও জননেত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী।

সভার সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সহসভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফ্ফার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, কানাডা আওয়ামী লীগ নেতা মো: হাসান।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি ও বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ, যে কোন জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ, আওয়ামী লীগের ৭৪ বছর উপলক্ষে আলোচনায় বক্তব্যে তথ‍্য উপাত্ত সহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ‍্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান।

বাংলাদেশের জন‍্য আওয়ামী লীগের ভূমিকা ও সাফল্যের চিত্র তুলে ধরেন, সেই সাথে তুলে ধরেন বর্তমান সরকারের উন্নয়ন ও জননেত্রীর ভবিষ্যত পরিকল্পনার চিত্র। বক্তব্যে সকলকে নিয়ে একহয়ে কাজ করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে আওয়ামী লীগ ও জননেত্রীর পক্ষে শক্তিশালী ভুমিক পালন করে যাবার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

Reneta

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহসভাপতি আনোয়ার আলম কামাল, যুগ্ন সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, নির্বাহী সদস্য ড. জোহা, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, যুব সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়াও কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহম্মেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার সভাপতি ওবায়দুর রহমান, সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি তাওহীদ খান আশিক, মোঃ সাকিব, তৌহিদুর রহমান দুর্জয়, ফাহিম হোসেন, ইশতিয়াক আহমেদ, ইরফান খান, মো শাফকাত মির্জা, পিয়াস রয়, সোহাগ হোসেন, শেখ তামিম, জিহাদ ও ফাহাদ সহ আরো অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীআওয়ামী লীগউদযাপনকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে কলেজছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

পরবর্তী

যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপ

ফরিদপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT