কেএফসি’র কর্ণধার কর্নেল স্যান্ডার্সের ১৩২তম জন্মদিন উদযাপন

শিশু ও পরিবারের সদস্যরা কেএফসি’র জন্মদিন উদযাপন করছে, ব্যানার ও সাজসজ্জা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্রাইড চিকেন শুনলেই খাদ্যপ্রেমীদের কল্পনা জগতে কেএফসি নামটি চলে আসে। ব্র্যান্ডটির কর্ণধার কর্ণেল হারল্যান্ড স্যান্ডার্সের হাত ধরেই ফ্রাইড চিকেনের যাত্রা শুরু। অনেক বছর পার হয়ে গেলেও কর্ণেল স্যান্ডার্সের ১১টি সিক্রেট উপাদানে তৈরী ফ্রাইড চিকেন এখনও ফ্রাইড চিকেন প্রেমীদের পছন্দের শীর্ষে।
গত ৯ই সেপ্টেম্বর ছিল কর্ণেলের জন্মদিন। এবার কেন্টাকি কিং ১৩২ তম বছরে পদার্পন করলেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে, কেএফসি বাংলাদেশ দিনব্যাপী নানান আয়োজন করে।
কর্ণেল স্যান্ডার্স সুবিধাবঞ্চিত শিশুদের আপ্যায়ন করতে পছন্দ করতেন। তারই সূত্র ধরে জন্মদিনের এই সুন্দর আয়োজনে কেএফসি তাদের মিরপুর ১১ স্টোরে আমন্ত্রণ জানায় মজার ইশকুলের সুবিধাবঞ্চিত পথশিশুদের। শিশুদের সাথে নিয়ে কেক কাটেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা ও কেএফসি অন্যান্য কর্মকর্তারা। কেএফসি-এর মজাদার সিগনেচার আইটেমগুলোর পরিবেশন আমন্ত্রিত বাচ্চাদের আনন্দ আরও বাড়িয়ে তোলে।
জন্মদিনের শুভক্ষণে কেএফসি কাস্টমারদের মধ্যে এ আনন্দ ছড়িয়ে দিতে এক বিশেষ আয়োজন করে। কাস্টমারদের মাঝে যাদের জন্মদিন ৯ই সেপ্টেম্বর তাদের জন্য দিনব্যাপি ছিল কর্ণেলের পক্ষ থেকে বার্থডে ট্রিট।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, “কর্ণেল স্যান্ডার্স রেস্টুরেন্ট জগতে একটি অনুপ্রেরণার নাম যা ফ্রাইড চিকেনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। “ইচ্ছা থাকলে উপায় হয়” কথাটি তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন। আমরা সর্বদা তার মূল্যবোধ অনুসরণ করার চেষ্টা করি এবং ব্যবসায়িক কার্যক্রমে তার যে নীতি ছিল তা সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।






