চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময়ে কোন নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা ও কেএফসির দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নাম এখনো ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।






