চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে কেএফসি-পিজ্জা হাটসহ ৫ রেস্টুরেন্টে ভাঙচুর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৫২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ঢাকার একটি মার্কেটে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি পণ্য সরবরাহকারী হিসেবে কেএফসি ও পিজ্জা হাটসহ পাঁচটি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার ৭ এপ্রিল দুপুরে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানিয়েছেন, ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসি, পিজ্জা হাট, কাঁচা লঙ্কা, পানশি রেস্টুরেন্ট, মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। দুপুর ১২ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি থেকে শুরু হওয়া মার্চ ফর ফিলিস্তান স্লোগানের শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে কিছু উশৃঙ্খল লোকজন এই হামলা চালায় বলে জানান জাবেদ ইকবাল।

Banglabid

কক্সবাজার পিজ্জা হাটের ইনচার্জ পারভেজ মিয়া বলেন, মূলত কেএফসির ওপর মানুষের ক্ষোভ বেশি। তারা হঠাৎ মিছিল থেকে ইট পাটকেল মারা শুরু করে কেএফসি লক্ষ্য করে। তবে কেএফসি ওপরের ফ্লোরে হওয়ায় এগুলো এসে পড়ে পিজ্জা হাটে। আমাদের বেশকিছু কাঁচ এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপাতত রেস্টুরেন্ট বন্ধ রেখেছি।

কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিল। এই অজুহাতে আমাদের রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। আমরাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করি।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান জানিয়েছেন, জনতার মিছিল থেকে ঢিল ছুড়ে মারার কারণে ছোটখাটো ভাঙচুরের ঘটনা ঘটলেও বড় ধরনের কোন ঘটনা ঘটে নাই। তিনি বলেন, সোমবার কক্সবাজার শহরের অনেকগুলো মিছিল হয়েছে, সবগুলো বিক্ষোভ মিছিলের আগে এবং পেছনে পুলিশ ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকেএফসিপিজ্জা হাটরেস্টুরেন্টে ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আগস্ট ১৫, ২০২৬

কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মারধর, আটক ২

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT