ফুটবল

উয়েফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না সেফেরিন

উয়েফা প্রেসিডেন্ট সেফেরিনের নির্বাচন না করার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা প্রেসিডেন্ট সেফেরিনের নির্বাচন না করার সিদ্ধান্তের বিষয়ে তিনি বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন মেয়াদে আর উয়েফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে আগ্রহী নন অ্যালেক্সান্ডার সেফেরিন। চলতি মেয়াদ শেষে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্যারিসে উয়েফা কংগ্রেসের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সেফেরিন। বলেছেন, ‘আমি প্রায় ৬ মাস আগে সিদ্ধান্ত নিয়েছি, ২০২৭ সালে প্রার্থী হিসেবে দাঁড়াব না। কারণ একটা সময় পর সব সংস্থারই নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে মূল কারণ হলো আমি ৭ বছর ধরে পরিবার থেকে দূরে এবং আরও তিন বছর তাদের থেকে দূরে থাকতে হবে।’

গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয় মেয়াদে উয়েফা প্রধান নির্বাচিত হয়েছিলেন সেফেরিন। তৃতীয় দফায় মেয়াদ শেষ হবে ২০২৭ সালে।

২০১৬ সালে প্রথমবার উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মিশেল প্লাতিনির স্থলাভিষিক্ত হন সেফেরিন। ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন প্লাতিনি। পরে আপিল করে হেরে যাওয়ায় ২০১৬ সালে উয়েফার দায়িত্ব ছাড়তে হয় সাবেক এই ফরাসি ফুটবলারকে।

২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট হন সেফেরিন।

বিষয়:উয়েফা সেফেরিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…