চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএন‌পি নির্বাচনে না এলে অপূর্ণতা থেকে যাবে: সিই‌সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
নির্বাচনী আলোচনা করছেন একজন নেতা, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সাইদুর রহমান পান্থ, বরিশাল : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএন‌পি নির্বাচ‌নে না এলে অপূর্ণতা থে‌কে যা‌বে, নির্বাচন অংশগ্রহণমূলক হ‌বে না। বিএন‌পি‌কে নির্বাচ‌নে আন‌তে সরকারও আন্ত‌রিক।

মঙ্গলবার রাতে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা বলেন তিনি।

এসময় তি‌নি আরও ব‌লেন, কোনো দল‌কে আমরা জোর ক‌রে নির্বাচ‌নে আন‌তে পার‌বো না। বিএন‌পি‌কে আমরা সংলা‌পে বসার আহবান জা‌নি‌য়ে‌ছিলাম, তারা আ‌সেন‌নি। আমা‌দের ওপর অনাস্থা র‌য়ে‌ছে বিএন‌পির, সরকা‌রের ওপরও অনাস্থা র‌য়ে‌ছে। বিএন‌পির যে নির্বাচ‌নে আসা প্রয়োজন সেটা কিন্তু সরকারও বল‌ছে। সরকার অনুধাবন ক‌রে নির্বাচন অংশগ্রহণমূলক কর‌তে বিএন‌পির আসা জরুরি। আমরা চাই নির্বাচ‌নে সক‌লে অংশগ্রহণ করুক।

সিই‌সি ব‌লেন, ভারত আর আমা‌দের দে‌শের ই‌ভিএম মে‌শিন এক নয়। ভার‌তের মে‌শি‌নে আঙু‌লের ছা‌পের প্রয়োজন হয় না। এ‌তে একজ‌নের ভোট অন‌্যজন দি‌তে পা‌রে। ত‌বে আমা‌দের দে‌শের মে‌শি‌নে সেই সু‌যোগ নেই। ইভিএম ভা‌লো না খারাপ সেটা আ‌মি বল‌বো না। আমা‌দের ই‌ভিএ‌মে ভোট না দি‌য়ে ফি‌রে গে‌ছে এমন কো‌নো ঘটনা নেই। এমন হ‌তে পা‌রে যে আঙু‌লের ছাপ না মেলায় দে‌রি হ‌চ্ছে বা মে‌শিন স্লো কাজ কর‌ছে। এখন যে ই‌ভিএম আ‌ছে তা‌তে ৫০/৬০‌টি আস‌নে দি‌তে পা‌রি। আমা‌দের সামর্থ‌্য আ‌ছে ৩০০ আস‌নে ব‌্যাল‌টে ভোট গ্রহ‌ণের। সরকার ই‌ভিএম নি‌য়ে পরীক্ষা নিরীক্ষা কর‌ছে, এখন পর্যন্ত ই‌ভিএম নি‌য়ে আমরা তেমন কো‌নো অ‌ভি‌যোগ পাই‌নি।

কাজী হা‌বিবুল আউয়াল ব‌লেন, কিছু সংকট থাক‌বেই, আবার কো‌নো সংকট থাক‌বে না য‌দি আমরা ভোটার‌দের ভোটা‌ধিকার নি‌র্বিঘ্নে দেওয়ার ব‌্যবস্থা কর‌তে পা‌রি।

এর আ‌গে মত‌বি‌নিময় সভায় বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।

ট্যাগ: কাজী হাবিবুল আউয়ালপ্রধান নির্বাচন কমিশনারবিএনপিসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রজনন স্বাস্থ্য সেবায় স্বতন্ত্র পেশাজীবী মিডওয়াইফ

পরবর্তী

নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারে চড়তে হল মেসিদের

পরবর্তী
মেসিদের নিরাপত্তার জন্য হেলিকপ্টারে চড়ানো হয়েছে, ভিড়ের মধ্যে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারে চড়তে হল মেসিদের

ঢাকার রাস্তায় ধুলাবালি ও দূষণের কারণে ধোঁয়া ও ধুলোর মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

সর্বশেষ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT