চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাশলেস যুগে প্রবেশ করল পঞ্চগড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, পঞ্চগড়
A A
পশ্চিমবঙ্গের মানচিত্র, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এ রহমান মুকুল: ‘প্রধানন্ত্রীর নির্দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ডিজিটাল লেনদেন হিসেবে ঢাকার পর ক্যাশলেস যুগে প্রবেশ করেছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ যুগে প্রবেশ করেছে উত্তরের সীমান্তবর্তী এ জেলা।

এখন থেকে অনলাইনের মাধ্যেমে দেশের যে কোন প্রান্ত থেকে uniontax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলেই সেবা পাচ্ছেন জেলার সাধারণ মানুষ। সেবাগ্রহীতারা ২০টি সেবা অতি সহজে অনলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারছেন। দুর্ভোগ ছাড়া সেবা পাওয়ায় খুশি জনসাধারণ।

অনলাইনের মাধ্যমে দ্রুত সময়ে নগদ ক্যাশ ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

Banglabid

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তা বলেন, গত ১৯-২০ অর্থবছরে পরীক্ষামূলকভাবে তেতুঁলিয়া উপজেলায় অনলাইন সেবা চালু করা হলেও চলতি বছরের ৬ জানুয়ারী ক্যাশলেস সেবার উদ্বোধনের মাধ্যেমে প্রথমে তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে সেবাটির কার্যক্রম শুরু হয়।

পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়নসহ পঞ্চগড়ের ৪৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় যুক্ত হয়েছে ক্যাশলেস সেবা।

এ সেবার মাধ্যেমে ইউপি চেয়ারম্যান মেম্বারদের আর্থিক কেলেংকারীর বদনাম ঘুচবে বলে মনে করছেন ইউপি চেয়ারম্যানরা।

Reneta

তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, একসময় ইউনিয়ন পরিষদে এনালগ পদ্ধতিতে সেবা প্রদান করার ফলে সেবা গ্রহীতাদের সময় অপচয়ের পাশাপাশি খরচ বৃদ্ধির মাধ্যমে হয়রানির শিকার হতেন। এখন থেকে সেবা গ্রহীতারা ডিজিটাল লেনদেনে ক্যাশলেসের মাধ্যমে ঘরে বসে সেবা পেয়ে যাচ্ছেন।

পঞ্চগড় জেলার জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ডিজিটাল ইউনিয়ন ক্যাশলেস সেবা চালু করার পর ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবার মূল্য পরিশোধ করার ফলে সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্টে রাজস্ব জমা হচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদের অর্থ তসরুপের কোন সুযোগই থাকছে না। এখন পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ সেবা গ্রহণ করেছেন প্রায় ৫৫ হাজার সেবাগ্রহীতা।

ক্যাশলেসের সেবার মাধ্যেমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও একধাপ এগুলো, বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল লেনদেনপঞ্চগড়সীমান্তবর্তী জেলাস্মার্ট বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT