চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাফাত কোকোকে নিয়ে কটূক্তি করায় মাগুরায় আমির হামজার নামে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মাগুরা সদর আমলি আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মাগুরা সদর আমলি আদালতে এই মামলাটি করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন মাগুরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।

Banglabid

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মিহির জানান, সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গৌড় সুন্দর বিশ্বাস মামলাটি আমলে নিয়েছেন। মামলায় কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এ মামলায় তিনজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

মামলার এজাহারে ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে, আরাফাত রহমান কোকোর নামে বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখতে পান। ওই ভিডিওতে দেখা যায়, আসামি আমির হামজা জনসম্মুখে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে এবং তিনি ক্ষুব্ধ হন।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামির এমন কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে তাঁদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

Reneta

বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা ও যাচাই-বাছাই শেষে ন্যায়বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে বাদীর পক্ষ থেকে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির হামজাআরাফাত রহমান কোকোকুষ্টিয়া-৩জামায়াতে ইসলামীর প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT