চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদযাপন করি

টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’–এ আমির হামজার ছবি, অভিনন্দন জানিয়ে যা বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’–এ স্থান করে নিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা হৃদয়স্পর্শী ছবি—যেখানে ফুটে উঠেছে দিদারুল ইসলামের জানাজা মুহূর্তের আবেগ, বেদনা ও মানবিকতার গভীরতম রূপ। এই স্বীকৃতিতে দেশজুড়ে গর্বের স্রোত বইছে।

ঘটনাটিকে “বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক” উল্লেখ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়,“এই স্বীকৃতি কেবল হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত—যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশি আলোকচিত্রীরা বহুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক স্থান ধরে রেখেছেন। এর আগে কেএম আসাদ, তাসলিমা আখতার ও মুনিরুজ্‌ জামান—এই তিন বাংলাদেশি আলোকচিত্রীর কাজও টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় স্থান পেয়েছিল।

উপদেষ্টার ভাষায়, “অনেক প্রতিভাবান আলোকচিত্রী তাঁদের ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে বিশ্বস্বীকৃতি অর্জন করেছেন, যা নবীন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

একই উপলক্ষে নিজের বিবৃতিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও আমির হামজাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন,“এই সাফল্য আমাদের শিল্পচর্চার জগতে একটি উজ্জ্বল সংযোজন। বাংলাদেশিদের ন্যারেটিভ আজ বিশ্বমঞ্চে সম্মান পাচ্ছে—এটাই সবচেয়ে বড় অর্জন।”

Reneta

ফারুকী আরও জানান, বাংলাদেশের শক্তিশালী আলোকচিত্রচর্চাকে আরও সুসংগঠিত ও পেশাদার কাঠামোয় রূপ দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো ‘আলোকচিত্র’কে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে চালু করা হচ্ছে। তাঁর ভাষায়,“সৃজনশীল প্রতিভা লালন, শিল্পে উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং আলোকচিত্রকে তার প্রাপ্য প্রাতিষ্ঠানিক মর্যাদায় উন্নীত করার প্রতি আমাদের অঙ্গীকারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।”

বিবৃতির শেষে ফারুকী বলেন, “আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন, এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির হামজাফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT