গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মো. রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
আখির বাবা মো. আলমগীর হোসেন বাদি হয়ে ডাক্তার জামাই রাসেলকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর ডাক্তার রাসেল পলাতক আছেন।
বুধবার রাত ১২টার দিকে ১ নম্বর পুরাতন হাসপাতালের ডক্টরস কোয়াটারের নিচতলার ফ্লাটের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।। চিকিৎসক দম্পত্তি এখানেই থাকতেন।
কাশিয়ানী থানার এসআই মো. তুষার বলেন, কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক রেজাউর রহমান রাসেল বিয়ের পর থেকেই হাসপাতালের ডক্টরস কোয়াটার্সে থাকতেন। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলেও তা ঠিক হয়ে যেত। আখির বাবার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। আখির স্বামী রেজাউর রহমান রাসেলের বাড়ি ঢাকার যাত্রাবাড়ির রহমতপুর এলাকায়।।
আখির বাবা-মা তার স্বামী রেজাউর রহমান রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলেন, রাসেল নানা নেশায় আসক্ত ছিলেন। আখি অনেক চেষ্টা করলেও তাকে নেশা থেকে ফিরাতে পারেননি। এ নিয়ে দুই জনের মধ্যে মাঝে মনোমালিন্য হতো। আমাদের মেয়েকে তার স্বামী হত্যা করেছে।
এসআই তুষার বলেন, আখি আলমগীরের মরদেহের সুরতহাল রিপোর্ট রাতেই তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট পাওয়ার পর আখি আলমগীরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।।







