বাংলাদেশ

সিটি ইউনিভার্সিটির ছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তার স্বাস্থ্যের উন্নতি ও পর্যবেক্ষণ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিটি ইউনিভার্সিটির ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে হত্যা ও তার শরীরে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ (২৮ আগস্ট) বুধবার সজলের বড় ভাই মিজানুর রহমান ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এই মামলা অভিযোগ দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আবদুল্লাহ আল মামুন, হারুন উর রশিদ, বিপ্লব কুমার ও হাবিবুর রহমান।

মামলার নথি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে গত ৫ আগস্ট বাইপাইল এলাকায় কয়েকশ শিক্ষার্থী মিছিল বের করে। আন্দোলন দমনের লক্ষ্যে পুলিশ মিছিলে গুলি চালায় এবং অনেক ছাত্রকে আটক করে।

সমাবেশ থেকে সজলকে গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় গুলি করে হত্যা করা হয়।

পুলিশ তাদের অপরাধের সব প্রমাণ লোপাটের জন্য সজলের লাশের পাশাপাশি আরও ৭ থেকে ৮ জন শিক্ষার্থীর লাশ একটি লেগুনায় রেখে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

বিষয়:শেখ হাসিনা সিটি ইউনিভার্সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…