চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে শেখ হাসিনাসহ ১৬০ জনের নামে মামলা

এস কে রাসেল এস কে রাসেল
১০:৩১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শেখ হাসিনা কিশোরগঞ্জে জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, আবেগ ডিবি প্রধান হারুনুর রশীদ ও কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাজিতপুর পৌরসভার রাবারকান্দি এলাকার লালু মিয়ার ছেলে লোকমান মিয়া (২৫) বাদি হয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-৫ এ মামলাটি দায়ের করেন। তিনি বাজিতপুর কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ১নং আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকার বলে উসকানিমূলক বক্তব্য দেন। ২ নং আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগ, যুবলীগ দিয়ে সারা দেশের ছাত্র সমাজকে পিটিয়ে সোজা করবেন মর্মে উসকানিমূলক বক্তব্য দেন। ১ ও ২ নং আসামির এই বক্তব্যের পর সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হয় এবং এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতে থাকে।

এ ছাত্র আন্দোলনকে দমন করতে ১ থেকে ৫ নং আসামির নির্দেশনায় সারা বাংলাদেশে ছাত্র জনতার ওপর অবাধে গুলি চলে। এরই প্রেক্ষাপটে গত ৪ আগস্ট ১ থেকে ৫ নং আসামির সাথে ৬ নং আসামি কিশোরগঞ্জ-৫ আসেনর সাবেক এমপি আফজাল হোসেনের নির্দেশনায় বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর ৭ থেকে ১৭, ১৯, ২০, ২১, ২৮, ৩০, ৪২ নং আসামিগণ অস্ত্র হাতে বাজিতপুর বাজার থেকে গুলি করতে করতে বাজিতপুর আদালত সংলগ্ন বটতলা মোড়ে দিকে যায়। সেখানে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নং আসামি ব্যাপকভাবে গুলি বর্ষণ করে এবং তাদের গুলিতে স্বাক্ষীগণ গুলিবিদ্ধ হন।

এর মধ্যে আলী আকবরের গুলিতে ২ নং স্বাক্ষী রিফাক গুরুতর আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অন্যান্য স্বাক্ষীগণও প্রাথমিক চিকিৎসা নেন। তাছাড়াও বাজিতপুর উপজেলার আরও ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হন। অন্যান্য আসামিগণের হাতে থাকা রামদা, চুরি, লাঠি, বল্লম, ইট ও আগ্নেয়াস্ত্র নিয়া ছাত্র জনতা ও বিএনপির সমর্থিত মিছিলে মারপিটসহ বিভিন্ন ভাবে লুটপাট করে। আসামিগণ ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে।

মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুবাক্কার সিদ্দিক মিলন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি আদালত গ্রহণ করে বাজিতপুর থানাকে এফআইয়ের জন্য নির্দেশ দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT