চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচারের বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার

নেইমার

গেল মাসে সফলভাবে হাঁটুর অস্ত্রোপচার হয় নেইমার জুনিয়রের। বিশ্রাম কাটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া নেইমারের লড়াইয়ের প্রথম লক্ষ্য। ৩৩ বর্ষী এ তারকা বৃহস্পতিবার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে নিজেকে প্রস্তুত করতে যান। নতুন মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম শুরু করেছেন, ছিলেন বেশ উৎফুল্ল মেজাজেও।

২২ ডিসেম্বর বাম হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার হয় নেইমারের। ইংলিশ গণমাধ্যম বলছে, অস্ত্রোপচারের পর স্বল্প বিশ্রাম শেষে বৃহস্পতিবার তিনি সান্তোসের প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন শারীরিক প্রস্তুতি নিতে। তার মূল লক্ষ্য ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া।

গত ১৮ মাস ধরে একের পর এক চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। প্রশিক্ষণ মাঠে উপস্থিতি নিয়ে দলের পর্যবেক্ষকেরা জানান, ক্লাবের জিমে অনুশীলনের সময় নেইমারকে বেশ ইতিবাচক অবস্থায় দেখা যায়। বর্তমানে তার অনুশীলন সূচিতে রয়েছে বিশেষ কিছু ব্যায়াম, যা আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বাম হাঁটু শক্তিশালী করার জন্য বিশেষভাবে নির্ধারিত।

মেনিস্কাসের সমস্যার কারণে এ অস্ত্রোপচার প্রয়োজন হয়েছিল। যদিও অস্ত্রোপচারটি ছোট হিসেবে বিবেচিত হয়েছিল। সেসময় সবকিছুর প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন নেইমার। বাবাকে বলেছিলেন অবসরের যেতে চান তিনি।

তবে সব কিছু চাপিয়ে আবারও মাঠে এসেছেন নেইমার, প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপের জন্য। সব ঠিক থাকলে এবং আবারও চোটে না পড়লে, বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির দলে ডাক পেতে পারেন তিনি। নেইমারকে অবসর থেকে ফেরানোর যে স্বপ্ন, তা হলো ২০২৬ বিশ্বকাপ। এ টুর্নামেন্টে ব্রাজিল দলে জায়গা করে নেয়ার লক্ষ্যেই নিজের ফিটনেস প্রমাণে পুরোপুরি মনোযোগী তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপকার্লো আনচেলত্তিনেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে মিলল অবহেলার প্রমাণ

জুন ৫, ২০২৬

৬ নবজাতকের মৃ/ত্যু/র দায় আদ-দ্বীন হাসপাতালের

জুন ৫, ২০২৬

জলবায়ু সংকট মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

জুন ৫, ২০২৬

দিল্লির আগুনে নিহত ২২ জনের একজন বাংলাদেশি

জুন ৫, ২০২৬

৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT