চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়রা হোয়াইটওয়াশ, জিতল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে ১১৯ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার ত্রিনিদানের পোর্ট অব স্পেনে হওয়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা টিম ইন্ডিয়া ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৪ রান করে। ওপেনার শুভমান গিল ৯৮, অধিনায়ক শিখর ধাওয়ান ৫৮ ও শ্রেয়াস আয়ার ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ক্যারিবীয়দের পক্ষে হেইডেন ওয়ালস দুটি ও আকিল হোসেন একটি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামার আগে আবারও বৃষ্টির বাধা আসায় খেলা ৩৫ ওভারে নামে। স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। ২৬ ওভারে তারা মাত্র ১৩৭ রানে অলআউট হয়। ব্র্যান্ডন কিং ও অধিনায়ক নিকোলাস পুরান করেন ৪২ রান। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন যুজবেন্দ্র চাহাল।

এদিকে, ব্রিস্টলে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকাকে ৪১ রানে হারিয়েছে ইংল্যান্ড। হাই স্কোরিং ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা ইংলিশরা ৬ উইকেটে ২৩৪ রান করে।

অধিনায়ক জশ বাটলার ৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। তিনে নামা ডাউইড মালান ২৩ বলে করেন ৪৩ রান। সেঞ্চুরি মিস করা জনি বেয়ারস্টো ৫৩ বলে ৩ চার ও ৮ ছক্কায় করেন ৯০ রান। সবচেয়ে বিধ্বংসী ছিলেন মঈন আলী। তিনি ১৮ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে তাণ্ডব চালান।

৪ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন লুনগি এনগিডি। আন্দিলে ফেলুকাও এক উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে, ৪ ওভারে দেন ৬৩ রান।

Reneta

সাউথ আফ্রিকা পাল্টা জবাব দেয়ার চেষ্টা করলেও ৮ উইকেটে ১৯৩ রানেই থামে তাদের ইনিংস। ওপেনার রেজা হেনড্রিক্স ৩৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৫৭ রান। ট্রিস্টান স্টাবস ২৮ বলে ২ চার ও ৮ ছক্কায় ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বাকি ব্যাটাররা যোগ্য সঙ্গ দিতে না পারায় বড় লক্ষ্য তাড়া করতে পারেনি প্রোটিয়ারা।

ডানহাতি পেসার রিচার্ড গ্লিসন ৪ ওভারে ৫১ রান দিলেও পান ৩ উইকেট। দুটি করে উইকেট নেন রিস টপলে ও আদিল রশিদ। ম্যাচ সেরা মঈন পান একটি উইকেট।

আরেক ম্যাচে ফিন অ্যালেনের সেঞ্চুরিতে ভর করে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এডিনবরায় হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা কিউইরা করে ৫ উইকেটে ২২৫ রান। ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন অ্যালেন। ওপেনার মার্টিন গাপটিল ৪০ ও জেমি নিশাম ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেন।

জর্জ মুন্সে ও কালাম ম্যাকলিওড ওপেনিং জুটিতে ৬২ রান যোগ করলেও বাকি ব্যাটাররা আহামরি কিছু করতে পারেননি। মুন্সে ২৮ ও ম্যাকলিওড করেন ৩৩ রান। ছয়ে নামা ক্রিস গ্রিভস ৩১ রানের ইনিংস খেলায় দলীয় স্কোর দেড়শ রানের গণ্ডি পার হয়।

৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিজের ঝুলিতে ভরেন ইশ সোধি। অধিনায়ক মিচেল স্যান্টনার দুটি ও একটি করে উইকেট নেন লুকি ফার্গুসন ও বেন সিয়ার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডেওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টিনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মে ৪, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে আরেক চমক! 

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভুমিকা রাখবেন সংসদ সদস্যরা’

মে ৪, ২০২৬

কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

মে ৪, ২০২৬

কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদেরকে নির্দেশ

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT