চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা

এস আই সুমনএস আই সুমন
৫:৪৪ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের খাবারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা লাগিয়ে আন্দোলন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে। এসময় খাদ্যের নতুন মূল্য তালিকা তৈরি করে সেই দাম কার্যকরেরও দাবি জানায় তারা।

সাধারণ শিক্ষার্থীরদের অভিযোগ, তাদের সাথে কথা না বলে হল প্রাধ্যক্ষ ছাত্রলীগ এবং ক্যান্টিন মালিকের সাথে মিলে নিজেদের ইচ্ছেমতো খাবারের বর্ধিত মূল্য তালিকা তৈরি করেছে। তাই ক্যান্টিনের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রাধ্যক্ষের কাছে নতুন মূল্য তালিকা করে সেটা কার্যকরের দাবি জানায় তারা।

হলের আবাসিক শিক্ষার্থী শেখ মোহাম্মদ মোজাম্মেল বলেন, আমাদের সাথে আলোচনা না করে হল কর্তৃপক্ষ এবং ক্যান্টিন মালিক নিজেদের মত দাম বৃদ্ধি করেছে। নতুন বর্ধিত মূল্য তালিকায় যে দাম নির্ধারণ করা হয়েছে, তার থেকে বাইরে দাম কম। তাহলে ভর্তুকি থাকা সত্ত্বেও বেশি দাম কেন হবে? আমরা চাই খাবারের দাম সাধারণ শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে থাকবে এবং মানসম্মত খাবার পরিবেশন করবে।

নতুন বর্ধিত মূল্য তালিকা ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা খাবারের একটা রেট দিয়েছে এবং জানিয়েছে এই রেটে খাবার পরিবেশন করলে আমরা খেতে পারব। আমি সেটা নিয়ে ক্যান্টিন মালিকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এই তালিকায় তিনি ক্যান্টিন চালাতে পারবেন না, তখন আমি বলেছি তাহলে আমার পক্ষেও আর আপনাকে রাখা সম্ভব না।

তিনি আরও বলেন, গতকাল আমাকে হল সুপার ফোন করে বলেছিল খাদ্যের নতুন মূল্য তালিকা দিয়েছে। আমি জানিয়ে দিয়েছি বাকি হলের খাবারের দামের সাথে সমন্বয় করে যেন স্বাক্ষর করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT