বিনোদন

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দলে যারা

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দলের সদস্যরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন দেশের চলচ্চিত্রের বিচারকদের একটি দল, যারা কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে অংশগ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৯ এপ্রিল কান-এর অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি গ্রেটা গারউইগ। অন্য বিচারকরা হলেন, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ তারকা লিলি গ্ল্যাডস্টোন, ‘দ্য থ্রি অব আস মাস্কেটিয়ার্স’ তারকা ইভা গ্রিন, ‘লুপিন’ তারকা ওমর সাই, ২০১৪ সালের পাম দ’র জয়ী ‘উইন্টার স্লিপ’-এর সহ লেখক ইবরু সেলান, ২০১৮ সালে কানের জুরি পুরস্কার জয়ী সিনেমা ‘কাপেরনাউম’ নির্মাতা নাদিন লাবাকি, অস্কারে সেরা ইন্টারন্যাশনাল ফিচারে মনোনয়ন পাওয়া ‘সোসাইটি অব দ্য স্নো’ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালিয়ান অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো এবং ১০১৮ সালে পম দ’র জয়ী ছবি ‘শপলিফটার্স’ নির্মাতা কোরে-এডা হিরোকাজু।

এবার স্বর্ণপামের জন্য লড়বে ২২টি চলচ্চিত্র। কুয়েন্টিন ডুপিয়েক্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবিটি দিয়ে এবার কান উৎসবের পর্দা উঠবে।

আগামী ১৪ মে ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:কান চলচ্চিত্র উৎসব গ্রেটা গারউইগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…