চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিশাপ, আপনি একজন ডিফেন্ডার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে জোয়াও ক্যানসেলোর ভুলে গোল হজম করে হার দেখেছিল বার্সেলোনা। লা লিগায় এল ক্ল্যাসিকোতে আবারও একই ভুল করে বসেছেন পর্তুগিজ ডিফেন্ডার। তার ভুলেই লিড হারায় কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে লিগ শিরোপার দৌড় থেকে ছিটকেই গেছে জাভি হার্নান্দেজের দল। ক্যানসেলোর এমন ভুল মানতে পারছেন না বার্সার সাবেক দুই তারকা মার্কো ফন বাস্তেন ও রোনাল্ড ডি বোয়ের। তাদের একজন ক্যানসেলোকে ডিফেন্ডার হিসেবে ‘অভিশাপ’ আখ্যা দিয়েছেন।

লা লিগায় রোববার রাতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। লস ব্লাঙ্কোসদের চেয়ে ২-১ গোলে এগিয়ে ছিল বার্সা। ৭৩ মিনিটে ডানদিক থেকে বল নিয়ে আক্রমণে যান ভিনিসিয়াস জুনিয়র। বাম উইংয়ে থাকা লুকাস ভাসকুয়েজকে অরক্ষিত ছেড়ে দেন ক্যানসেলো। ভিনির বাড়ানো ক্রসে কাতালানদের জালে বল পাঠিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভাসকুয়েজ।

ম্যাচের পর পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন ক্যানসেলো। ডাচ এক টিভি প্রোগ্রামে ক্যানসেলোর এমন পারফরম্যান্সকে খামখেয়ালি বলেছেন তিনবারের ব্যালন ডি’অর বিজয়ী ফন বাস্তেন। বলেছেন, ‘এটি খামখেয়ালি, ক্যানসেলো ২৯ বছর বয়সেও ভুলগুলো পুনরাবৃত্তি করে চলেছে।’

Banglabid

বার্সার সাবেক মিডফিল্ডার রোনাল্ড ডি বোয়ের কঠোর মন্তব্য করেছেন পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে। বলেছেন, ‘এখন আমি জানি, কেন পেপ (গার্দিওলা) ক্যানসেলোকে পছন্দ করেন না। এই লোকটি (ক্যানসেলো) মনে করে বল দিয়ে যা করেন তা কেবলমাত্র ফুটবল। অভিশাপ, আপনি একজন ডিফেন্ডার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসেলোবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT