চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ফিফা বিশ্বকাপে বিশ্বকে স্বাগত জানিয়েছে

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৪:১৭ অপরাহ্ণ ৩০, মে ২০২৬
প্রবাস সংবাদ, ফুটবল, স্পোর্টস
A A

কানাডা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বকে স্বাগত জানিয়েছে। দেশটির সরকার ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ফন কুভারডেন বলেছেন, ‘এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা।’

ইতিমধ্যে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কানাডা বিশ্বকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই আসর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। প্রথমবার ৪৮ দেশ অংশ নেবে, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে।

কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে ১৩টি ম্যাচ হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপক ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে জোরদার করা হয়েছে।

টুর্নামেন্টে টরন্টো ৬টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে থাকবে কানাডা জাতীয় দলের উদ্বোধনী ম্যাচও। উত্তর আমেরিকার ব্যস্ততম শহরগুলোর একটি টরন্টো শিল্প, খাদ্য ও বিনোদনের জন্য সুপরিচিত।

ফিফা বিশ্বকাপ ঘিরে কানাডার প্রাণকেন্দ্র টরন্টো এখন ফুটবলের শহর। অতিরিক্ত চাপ সামাল দিতে টরন্টো ট্রান্সপোর্ট বিভাগ ঘোষণা দিয়েছে- বাড়তি সাবওয়ে ট্রেন, বিশেষ বাস সার্ভিস ও শাটল সার্ভিসের। ম্যাচের দিনে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল এবং দর্শকবান্ধব তথ্যকেন্দ্র।

বিশ্বকাপ সামনে রেখে কানাডাজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যান ফেস্ট এবং উদযাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট কানাডার ক্রীড়া ও পর্যটন খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

Reneta

অন্যদিকে টরন্টো ও ভ্যাঙ্কুভারে একাধিক ম্যাচ হওয়ায় দেশজুড়ে আন্তর্জাতিক পর্যটকের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। এতে বিলিয়ন ডলার রাজস্ব প্রবাহ হবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাকানাডার টরন্টোফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬

পদ্মার পানির হিস্যার প্রশ্নে জিয়াউর রহমান দৃঢ় অবস্থান নিয়েছিলেন: রিজভী

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT