চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয়বারের মত ২০ দলের অংশগ্রহণে গড়াবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১২টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগেই। এবার বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে কানাডা।

আমেরিকান অঞ্চলের বাছাইয়ে বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়েছে কানাডা।

আমেরিকান অঞ্চলের বাছাইয়ে অংশ নিয়েছে চারটি দল। স্বাগতিক কানাডার পাশাপাশি লড়ছে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দলই দুবার করে মুখোমুখি হয়ে মোট ৬টি ম্যাচ খেলবে। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের ৫টিতেই জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে কানাডা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বারমুডা। দুদলের বাকি একটি করে ম্যাচ। বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও বারমুডা। ম্যাচে কানাডা হারলে বারমুডার পয়েন্ট হবে ৮, তাতেও ২ পয়েন্ট এগিয়ে থাকবে কানাডা।

আগামী বছর ফেব্রুয়ারিতে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। ২০২৪ আসরের মতো এবারও অংশ নেবে ২০টি দল। আয়োজক হিসেবে বিশ্বকাপে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

১৩তম দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে কানাডা। বাছাই পেরিয়ে আসবে আরও ৭টি দল। যার দুটি ইউরোপ থেকে, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি। আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে এই তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাহামালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT