জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি। ভোট সুষ্ঠু হবে, সেকথা নির্বাচন কমিশন বারবার বলেছে।
তিনি আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছি। ভোটের পরিবেশ সুন্দর থাকবে এ আশায় আছি। ভোটাররা যদি ভোটকেন্দ্রে আসতে পারে, তাহলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলেও জানান দলটির মহাসচিব।
তিনি জানান, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলটির মনোনয়ন বোর্ড।







