চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ার হুন সেন সরকার: বিরোধীদের জন্য বড় বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কম্বোডিয়ায় দেশটির প্রধান বিরোধীদলকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই দলটি ছিল প্রধানমন্ত্রী হুন সেনের ক্ষমতাসীন দলের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী।

মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দীর্ঘ ৩৮ বছর ক্ষমতায় থাকার পর হুন সেন এবার নির্বাচনে অংশ নেয়ার জন্য নিজের বড় ছেলেক তার উত্তরসূরী হিসেবে গড়ে তুলছেন। কম্বোডিয়া প্রধানমন্ত্রী হুন সেন মূলত আইন-আদালত, নির্বাচনী কারসাজি, ভীতি প্রদর্শন এবং অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।

এই বছরের ফেব্রুয়ারিতে, হুন সেন সরকার বন্ধ করে দেয় দেশটির ‘ভয়েস অফ ডেমোক্রেসি’ নামক একটি সংবাদ মাধ্যম, যা কম্বোডিয়ার সমালোচনামূলক সংবাদ প্রচার করার জন্য সুপরিচিত ছিল। এছাড়াও এবছর মার্চে দেশের শীর্ষ বিরোধী রাজনীতিবিদ কেম সোখাকে ২৭ বছরের জন্য গৃহবন্দী রাখার শাস্তি প্রদান করা হয়।

২০১৮ সালের নির্বাচনের আগে সরকার-নিয়ন্ত্রিত আদালত প্রধানমন্ত্রী হুন সেনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোকে ভেঙে দেওয়ায় হুন সেনের দল দেশটির বর্তমান সংসদের ১২৫টি আসন দখল করে। এবার কম্বোডিয়ায় ২৩ শে জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন শুধুমাত্র সেই দলগুলোকে অনুমোদন দিয়েছে যারা হয় হুন সেনের সাথে জোটবদ্ধ অথবা প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ দুর্বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়াহুন সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা

জুন ২৩, ২০২৬

ঢাকায় আশুরার ৬৩ মিছিলে বিশেষ নজরদারি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের ঘাটতি: ভারতীয় ওষুধের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT