চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট (এআইপিপি), দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইনডিজিনাস অ্যাফেয়ার্স (আইডব্লিউজিআইএ) এবং পার্বত্য চট্টগ্রাম কমিশন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও দীঘিনালায় এবং পরদিন ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা হয়। এসব হামলায় রাঙামাটিতে একজন ও খাগড়াছড়িতে তিনজন নিহত হন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়। মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে দলবদ্ধভাবে একজনকে পিটিয়ে হত্যার ঘটনার জেরে এসব হামলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার পর গত ১ অক্টোবর খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হলে, সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয় পার্বত্য চট্টগ্রাম। এর জেরে পাহাড়িদের ওপর আবারও হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি সহিংসতা হয় পানখায়াপাড়া এলাকায় যেখান থেকে খাগড়াছড়ি সেনানিবাস মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত, এরপরও এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে চলমান এই সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা বন্ধ করে প্রাপ্য বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে এই কমিটি নির্ভরযোগ্য না। এর আগেও পাহাড়িদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিবার এমন কমিটি গঠন করা হয় কিন্তু সেটা কোনো কাজে আসে না। কোনো কমিটিই ন্যায়বিচার আনতে পারেনি অথবা তদন্ত করে তারা কী পেল, সেটা প্রকাশ করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরুরি পদক্ষেপপার্বত্য চট্টগ্রামসহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT