অপরাধ

প্রায় ২ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার

কেবিন ক্রু গ্রেপ্তার, স্বর্ণসহ, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু ও পুলিশ কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট মঙ্গলবার রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল।

তল্লাশির সময় রোকেয়া খাতুনের কাছ থেকে ১১টি সোনার বার, ৬টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণসহ আটকৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে।

উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএন-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…