চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার বাজার মন্দা, হুমকিতে ভারতের মাল্টিপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০১, মে ২০২৪
বিনোদন
A A
সিনেমা হলে দর্শকরা মনোযোগ দিয়ে সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় ছিল যখন আহমেদাবাদের বাসিন্দারা তাদের গ্রীষ্মের বিকেলগুলো কাটাতো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে! শীতাতপ নিয়ন্ত্রিত হলে বসে পপকর্ন চিবাতে চিবাতে সেই সব বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে যেত। কিন্তু এখন গ্রীষ্মে সিনেমা হলগুলোর সেই রূপ পাল্টে গেছে!

মানুষ এখন মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার বদলে বাড়িতে বসে সিনেমা দেখতেই পছন্দ করছে বেশি। সিনেমা দেখার জন্য হাতের মুঠোয় একটা স্মার্টফোন থাকাই যথেষ্ট এখন।

তারউপর চলছে আইপিএল। অধিকাংশ মানুষ এখন খেলা দেখতেই ব্যস্ত। অল্প কিছু সিনেমা মুক্তি পেলেও ব্যবসা করতে পারছে না একেবারেই। ওটিটি প্লাটফর্মে ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে হুমকিতে মাল্টিপ্লেক্সগুলো।

গুজরাটের মাল্টিপ্লেক্স মালিক সমিতি জানিয়েছে, পিক আওয়ার এবং প্রাইম-টাইম শোগুলোতে দর্শক থাকছে মাত্র ৮-১০%। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ সিট খালি থাকছে প্রতিটি শো-তে।

গুজরাট মাল্টিপ্লেক্স মালিক সমিতির সভাপতি মনু প্যাটেল এই প্রসঙ্গে বলেছেন, ‘কোনো লাভের মুখই দেখছি না অনেকদিন ধরে। গত দুই মাস ধরে এই অবস্থা। মার্চে পরীক্ষা ছিল অনেকের। এপ্রিলেও অবস্থার কোনো উন্নতি নেই। দর্শক কম থাকার অন্যতম কারণ বলিউড ও হলিউডের তেমন কোনো ভালো ছবি না থাকা।’

সিনেমা হলে সিনেমা দেখার মজাই আলাদা। তবুও কিছু সিনেমা হলে ব্যবসা করতে না পারলেও ওটিটিতে সাড়া ফেলছে। সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিস’ তার মাঝে অন্যতম। হলে মুক্তি পেয়ে আলোচনায় আসতে না পারলেও ওটিটিতে মুক্তি পেয়ে এখন ট্রেন্ডিং-এ এই ছবি।

Reneta

বর্তমান সময়ে হলে মুক্তি পাওয়া ছবিগুলো প্রথম সপ্তাহের পরেই আর টিকতে পারছে না। অথচ করোনার আগে সাধারণ মানের সিনেমগুলোও অন্তত তিন সপ্তাহ ব্যবসা করতে পারতো হলে।

দর্শক টানতে মূল্যছাড়, বিনামূল্যে খাবার-পানীয়ের সুবিধা দেয়া হচ্ছে দর্শকদের। এমনকি সিনেমার পর্দা বিজ্ঞাপন মুক্ত রাখা হচ্ছে। কোনো কোনো হলে ফিরিয়ে আনা হচ্ছে ক্লাসিক সিনেমা। তবুও হতাশা কাটছে না মাল্টিপ্লেক্স মালিকদের। ভাড়া দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বলিউডমাল্টিপ্লেক্সলাপাত লেডিসলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT