চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। তাতে ছিলেন না কোনো ক্রিকেটার। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জাম। রোববার সকাল সাতটায় বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিকেল চারটা ফ্লাইটে বন্দরনগরীতে যাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লে-অফে ওঠার শেষের লড়াই হবে চট্টগ্রামে। বন্দরনগরীতে ১৩ ফেব্রুয়ারি শুরু বিপিএলের পরের পর্ব। ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে।

শনিবার মিরপুরে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই জমাতে পারেনি চট্টগ্রাম। ২১২ রানের বড় লক্ষ্যের সামনে অসহায় আত্মসমর্পন করে দলটি।

শুরু থেকেই ব্যাটিং দেখে মনে হয়েছে হারের ব্যবধান কমানোর জন্য কেবল লড়ছে তারা। জয়ের তাগিদ ছিল না ব্যাটিংয়ের ধরণে। ওপেনার সৈকত আলীর ফিফটি ও শেষদিকে অধিনায়ক শুভাগত হোমের ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে দেড়শ পেরোয় চ্যালেঞ্জার্স। হারতে হয় ৫৩ রানের বড় ব্যবধানে।

৪১ বলে ৫৮ রানের ইনিংস খেলা সৈকত ম্যাচশেষে বলেন চট্টগ্রামে নিজেদের সেরাটা উপহার দিতে প্রস্তুত তার দল, ‘চট্টগ্রামে আশা করছি ভালো কিছুর। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড দর্শক-সমর্থন পাব। আশা করছি ভালো খেলে প্লে-অফ নিশ্চিত করতে পারব। চট্টগ্রাম থেকেই আমরা ঘুরে দাঁড়াবো।’
শেষ তিন ম্যাচের দুটিতে হারলেও প্লে-অফের লড়াইয়ে ভালো অবস্থানেই আছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তারা। শেষের চারটি ম্যাচ তারা খেলবে হোম গ্রাউন্ডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সটিম বাসবিপিএললিড স্পোর্টসসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT