অপরাধ

যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১২ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ৬ জনকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ৬ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের শিকার বাসটি গাবতলী থেকে বাবুবাজার রুটে চলাচল করে।

বিষয়:গ্রেপ্তার ৬ বাসে আগুন র্যাব ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…