চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে চার দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল), বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন বন্ধের নির্দেশনা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। এদিকে বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি থাকায় মোট চার দিন বন্ধ থাকবে এ স্থলবন্দর।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি ও তা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২০ এপ্রিল ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানায়।

চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা নির্দেশনা অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে পূর্বের মতো বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে চিঠির মাধ্যমে বুড়িমারী কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক সংগঠন, স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, ওই সময় জরুরি চিকিৎসাসেবা-সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত আকারে যাতায়াতের অনুমতি থাকবে। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে সে দেশের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা জারি করায় বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমও তিন দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট চার দিন বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল পুনরায় বন্দরের ব্যবসায়ীক কার্যক্রম চালু করা হবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশনার চিঠিও তাদের কাছে পৌঁছেছে।

ট্যাগ: চার দিন বন্ধবুড়িমারী স্থলবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার থেকে সারাদেশে নিশোর ‘দম’!

পরবর্তী

কারিগরি ত্রুটি মেরামত, জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

পরবর্তী

কারিগরি ত্রুটি মেরামত, জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT