জনপদ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িমারী স্থলবন্দর, পাটগ্রাম, লালমনিরহাট। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

একই তথ্য নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা তিন দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রেখেছেন। তবে এ সময় কাস্টমস হাউস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বিষয়:আমদানি-রপ্তানি বন্ধ বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…