চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িমারী স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বুড়িমারী স্থলবন্দরে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আগামী ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল নিশ্চিত করে বলেন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ ঘোষণা হলেও ইমিগ্রেশন দিয়ে হাইকমিশনের এনওসি বা অনুমতি নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সুত্র জানায়, পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় বুধবার ১২মে থেকে সোমবার ১৭মে পর্যন্ত আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি বুড়িমারী স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা, আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

Banglabid

এ সময় আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর ১৮ মে বুড়িমারী স্থলবন্দর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ইমিগ্রেশন বন্ধের কোনো নির্দেশনা না থাকলে, সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত হাইকমিশনের অনুমতি বা এনওসি নিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Reneta

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তাানি না করলে বন্দরের কার্যকম বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমস্ এর কার্যক্রম চলমান থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবন্ধবুড়িমারী স্থলবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেল নির্মাণের অগ্রগতি ৬৩ শতাংশ: ওবায়দুল কাদের

পরবর্তী

সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শ্রমিক নিহত

পরবর্তী
শোয়ার ঘরে পড়ে থাকা হাত, মৃত্যুর সংকেত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শ্রমিক নিহত

রাশিয়ায় স্কুলে গুলির ঘটনায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় স্কুলে গুলিতে নিহত ১১

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT