বাংলাদেশ

সাংবাদিক আমিনুর রহমান তাজের দাফন সম্পন্ন

সাংবাদিক আমিনুর রহমান তাজের দাফনের জন্য শোকপ্রকাশ ও সমবেদনা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সাংবাদিকরা আমিনুর রহমান তাজের দাফনের জন্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজের (৬৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আমিনুর রহমান তাজের জানাজা হয়।

এতে ক্র্যাবের বর্তমান সভাপতি মির্জা মেহেদী তমাল, সাবেক সভাপতি ও ক্র্যাবের প্রধান উপদেষ্টা মধূসুদন মন্ডল, সাবেক সভাপতি পারভেজ খান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী আমিনুর রহমান তাজের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

সেসময় ক্র্যাব উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, সাখাওয়াত হোসেন বাদশা ও ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজায় ডিআরইউ’র সাধারণ সম্পাদকসহ বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্য, সাবেক নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন। জানাজা শেষে ক্র্যাব, ডিআরইউ ও ডিআরইউ সমবায় সমিতির পক্ষ থেকে আমিনুর রহমান তাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য,  সোমবার সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগের চৌধুরী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

বিষয়:ক্র্যাব জানাজা সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…