চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থাকার রেকর্ড গড়ল উড়ন্ত লেভারকুসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জার্মান বুন্দেসলিগায় রীতিমতো উড়ন্ত সময় পার করছে বায়ের লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ২৩ ম্যাচের কোনোটিতেই দলটি হারেনি। টানা ১২ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের দাবি জোরালো করেছে। লিগ ম্যাচে মেইনজকে ২-১ গোলে হারিয়ে গড়েছে অনবদ্য এক কীর্তি। প্রথম জার্মান ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সৃষ্টি করল জাভি আলানসোর দল।

বায়ার্ন মিউনিখের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে আগেই ভাগ বসিয়েছিল লেভারকুসেন। বেঅ্যারেনাতে শুক্রবার রাতে ম্যাচে ঘরের মাঠেই তারা বাভারিয়ানদের টপকে গেল।

২৩ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে লেভারকুসেন টেবিল টপার। দুইয়ে থাকা বায়ার্নের ২২ ম্যাচে পয়েন্ট ৫০। ভিএফবি স্টুটগার্ট ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও বরুশিয়া ডর্টমুন্ড ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

বাঁ-পায়ে দেয়া দূরপাল্লার ফ্রি কিকে তৃতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন গ্রানিত জাকা। যদিও লিডের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। সপ্তম মিনিটের মাথায় সিলভান উইডমারের হেড পাসে বল পাওয়া ডমিনিক কোহর মাথায় বল ছুঁইয়ে তা জালে জড়িয়ে ম্যাচে সমতা টানেন।

বিরতির পর ৬৮ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের কিকে লেভারকুসেনের হয়ে জয়সূচক গোলটি করেন রবার্ট অ্যান্ড্রিচ।

গ্রানিত জাকাকে ফাউল করায় প্রথমবার হলুদ কার্ড দেখেন জেসিক এনগানকাম। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে ৮০ মিনিটে লাল কার্ডদ দেখালে দশজনের দলে পরিণত হয় মেইনজ। অতিথি দল বাকি সময়ে আর ম্যাচে ফিরতে না পারায় রেকর্ড গড়া জয় পায় লেভারকুসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ের লেভারকুসেনবুন্দেসলিগামেইনজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব অনুভব করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT