চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের শুরুতে পাওয়া যাবে না বুমরাহকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জানুয়ারি থেকে পিঠের চোটে ভুগছেন জাসপ্রিত বুমরাহ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আইপিএলের প্রথমদিকে কিছু ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন না ভারতের ডানহাতি পেসার। এপ্রিলের প্রথম দিকে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার।

মার্চে মুম্বাই ইন্ডিয়ান্সের তিনটি খেলা রয়েছে। এসময় বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে ছাড়পত্র নিতে হবে তাকে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সি থেকে ছাড়পত্র দেয়া হবে ৩১ বর্ষী তারকাকে।

গত বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের দ্বিতীয় দিন থেকে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন বুমরাহ। জানুয়ারিতে ওই ঘটনার পর ফেব্রুয়ারি-মার্চে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ছাড়াই দুবাইতে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩ সালের মার্চে অস্ত্রোপচার হওয়ার পর এই প্রথম বাদ পড়েছেন তিনি।

মুম্বাই আইপিএল সূচিতে ২৩ মার্চ চেন্নাইয়ে খেলবে স্বাগতিক সুপার কিংসের বিপক্ষে। ২৯ মার্চ আহমেদাবাদে দলটির খেলা রয়েছে গুজরাট টাইটান্সের সাথে এবং ৩১ মার্চ কলকাতায় কেকেআরের বিপক্ষে খেলবে ইন্ডিয়ান্সরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকেকেআরগুজরাটবুমরাহভারতমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT