চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহ তোপে ১৭১ রানে এগিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, বোলার ও ব্যাটসম্যানের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৯৬ রানের সংগ্রহ গড়ে ভারত। পরে ইংল্যান্ডকে ব্যাটে পাঠিয়ে বল হাতে ঝড় তোলেন জাসপ্রীত বুমরাহ। ডানহাতি পেসারের আগুনঝরা বোলিংয়ে ইংলিশদের গুটিয়ে দিয়ে ১৭১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে ভারত।

বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিনে মোট উইকেট পড়েছে ১৪টি। এর মধ্যে ভারতের প্রথম ইনিংসের চারটি। আর বাকি দশটি ইংল্যান্ডের। ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারত ৩৯৬ রানে অলআউট হয়েছে। জবাবে নেমে বুমরাহ ও যাদবের দুর্দান্ত বোলিংয়ে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ১৭১ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল।

দিনের প্রথম সেশনে ডাবল সেঞ্চুরির দেখা পান যশ্বী জয়সওয়াল। বাঁহাতি ওপেনার ২৯০ বলে ১৯ চার ও ৭টি ছক্কায় খেলেন ২০৯ রানের ঝলমলে ইনিংস। স্বাগতিকরা শনিবার ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে ৩৪ রান যোগ করেন এ ওপেনার। অশ্বিন ২০ রানে জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক ফোকসের গ্লাভসবন্দি হন।

Banglabid

ভারতীয় টেলএল্ডাররা বেশিক্ষণ ক্রিযেঁ থাকলে না পারায় স্কোরবোর্ডে চারশ রান তোলার আগেই গুটিয়ে যায় ভারত। অষ্টম ব্যাটার হিসেবে অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হয়ে ফেরেন জয়সওয়াল। লাঞ্চ বিরতির আগেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

অভিজ্ঞ ইংলিশ পেসার অ্যান্ডারসন নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ওভারে মাত্র ৪৭ রান খরচায় পান ৩ উইকেট। অভিষিক্ত ডানহাতি অফব্রেক বোলার শোয়েব বশির ও রেহান আহমেদও ৩টি করে উইকেট পান। এছাড়া টম হার্টলি নেন একটি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ৬ ওভারে বিনা উইকেটে ৩২ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় তারা। বিরতির পর ধস নামে সফরকারীদের ইনিংসে। চা বিরতির আগে ১৫৫ রান তুললেও ৪ উইকেট হারায় তারা। প্রথম আঘাত হানেন কুলদীপ যাদব। ২১ রান করা বেন ডাকেটকে ফেরান।

Reneta

দলীয় ১১৪ রানে দ্বিতীয় আঘাত হানেন অক্ষর প্যাটেল। ফেরান ৭৬ রান করা জ্যাক ক্রলিকে । পরে পোপ ও জো রুটকে ফিরিয়ে চাপ বাড়িয়ে দেন বুমরাহ।

চা বিরতির পর মাত্র ৯৮ রান তুলে নিজেদের বাকী ৬ উইকেট হারায় ইংল্যান্ড। যার মধ্যে চারটি বুমরাহ’র। দলীয় ১৫৯ রানে জনি বেয়ারস্টো ফেরান। ৩৯ বলে ২৫ রান করেন বেয়ারস্টো। ৩৮.১ ওভারে দলীয় ১৭২ রানে বেন ফোকস আউট হলে ফলো অনের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। ফলো অন এড়াতে আরও ২৫ রান দরকার ছিল ইংল্যান্ডের।

দলীয় ১৮২ রানে ফিরে যান রেহান আহমেদও। অষ্টম উইকেট জুটিতে টম হার্টলিকে নিয়ে ৪৭ রান তুলে সেই শঙ্কা কাটিয়ে ২২৯ আউট হন স্টোকস। ইংলিশ অধিনায়ক করেন ৪৭ রান। পরে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।

১৫.৫ ওভার বল করে ৪৫ রান খরচায় ৬ উইকেট নেন বুমরাহ। কুলদীপ নেন তিনটি এবং অক্ষর প্যাটেল নেন এক উইকেট।

১৪৩ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে ২৮ রান তুলে দিন শেষ করে ভারত। দুই ওপেনার জয়সওয়াল ১৫ রানে ও রোহিত শর্মা ১৩ রানে তৃতীয় দিন শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডক্রলিজয়সওয়ালবুমরাহভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেকে ‘জীবিত’ ঘোষণা করে বিপদে পুনম!

পরবর্তী

মৃত্যুর আগেই কবরে ঘর বানিয়ে থাকছেন শতবর্ষী বৃদ্ধ

পরবর্তী
শতবর্ষী বৃদ্ধের কবরে ঘর নির্মাণের দৃশ্য, গ্রামীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর আগেই কবরে ঘর বানিয়ে থাকছেন শতবর্ষী বৃদ্ধ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ অভিবাসীরা জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ বহু অভিবাসী আটক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT