ক্রিকেট

বিশ্বকাপ থেকে এখনও ছিটকে যায়নি বুমরাহ: গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটার বুমরাহ বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার বুমরাহ বিশ্বকাপের জন্য প্রস্তুত, তিনি ফিটনেস ও মনোযোগের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিঠের ইনজুরিতে পড়ায় পেসার জাসপ্রিত বুমরাহর টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

গণমাধ্যমকে গাঙ্গুলি বলেছেন, বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে চলমান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন বুমরাহ। পিঠে স্ক্যান করার জন্য তাকে গত বুধবার তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা গেছে, স্ক্যানের ফলাফলে ২৮ বর্ষী পেসারের পিঠে ধকলজনিত আঘাতের বিষয়টি ধরা পড়েছে। গত বৃহস্পতিবার করানো নতুন স্ক্যানগুলো বিসিসিআইয়ের নিয়োগপ্রাপ্ত স্বাধীন মেডিকেল কনসালটেন্টরা দেখবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য তারা বোর্ডের মেডিকেল কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না বুমরাহ। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলেছিলেন ডানহাতি পেসার। সাউথ আফ্রিকা সিরিজে টিম ম্যানেজমেন্ট তাকে দলের সঙ্গেই রাখেননি।

বিষয়:গাঙ্গুলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ বুমরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…