চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চ ছড়িয়ে বুমরাহ’র বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত দলকে দারুণ উদ্যমে জাগিয়ে তুলেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসেবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন গড়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।

ভারতের তারকা পেসার ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে টেস্টে ২০০ উইকেট শিকার করেছেন। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট জমে উঠেছে।

বক্সিং ডে টেস্টে চতুর্থ দিনে রোববার বোর্ডে ১১ রান যোগ করে প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয় ভারত। নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরে সফরকারী দল। পেস-অলরাউন্ডারের ইনিংস থেমেছে ১১৪ রানে। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান রেড্ডি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

১০৫ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে নামা অস্ট্রেলিয়া ২০ রানে অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আগের ইনিংসে বুমরাহ’র চোখে চোখ রেখে ৬০ রানের ইনিংস খেলা ১৯ বর্ষী ব্যাটার ফিরেছেন ভারত পেসারের বলেই। দারুণ এক ডেলিভারিতে বুমরাহ ৮ রানে ফিরিয়েছেন তাকে। ২১ রান করা উসমান খাজাকে বোল্ড এবং স্টিভেন স্মিথকে ১৩ রানে ফেরান মোহাম্মদ সিরাজ।

দলীয় ৮০-৯১, ১১ রানের ভেতর ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। যার তিনটি নিয়েছেন বুমরাহ। ট্র্যাভিস হেডকে ১ রানে আউট করে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলকে নাম লেখান তারকা পেসার। পরে মিচেল মার্শকে শূন্য রানে এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে টেস্টে উইকেট সংখ্যাকে ২০২তে নেন বুমরাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সনীতিশবক্সিং ডেবুমরাহভারতমেলবোর্নরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু ও অর্থনৈতিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ২২, ২০২৬

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়

জুন ২২, ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জুন ২২, ২০২৬

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের ১১ মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT