এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওপর শুল্ক সুবিধা আরও দুই বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এলপিজি সিলিন্ডার, অটো ট্যাংক এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনের কাঁচামালে দেওয়া রেয়াত ২০২৭ সালের জুন পর্যন্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এলপিজি খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ভোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহ সহজ করতে এই শুল্ক সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে এলপিজি শিল্পে বিনিয়োগ ও স্থানীয় উৎপাদন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।







