সারা দেশের সাথে বরিশালেও চলছে জালানি গ্যাস বা এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট। এ সুযোগে খুরচা ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
গত দুই দিন আগেও ১২ কেজির গ্যাস ছিলো ১২৫০ টাকা। বর্তমানে তা দাম বেড়ে ১৪’শ বা ১৫’শ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তজার্তিক বাজারে গ্যাসের সংকট থাকায় প্রায় ১০টি গ্যাস কোম্পানী তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় এই সংকট দেখা দিয়েছে। তবে অচিরেই এ সংকট কেটে গেলে গ্যাসের দাম আবার স্বাভাবিক হয়ে যাবে। এদিকে খুচরা বা পাইকারী গ্যাসের গ্রাহকরা গ্রাস কিনতে গিয়ে দাম বৃদ্ধির কারনে হয়রানির শিকার হচ্ছেন।







