সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ও তার বলয় ভেঙে নিজের মতো করে ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এই নায়িকা।
তবে বুবলী তার সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন। এবার তিনি জানালেন, চমকপ্রদ তথ্য। বললেন, ভবিষ্যতে কৃষি কাজ করবো।
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের ফ্যান পেজে রবিবার দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বুবলী লিখেছেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো। ফুল, ফলমূল, শাক সবজি চাষ করবো।
হাঁস মুরগি, গরু ছাগল পালবো। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।
বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শতশত অনুসারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লিখেছেন, খুব ভালো উদ্যোগ।
বুবলী অভিনীত পিনিক ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এই নায়িকা শুটিং করছেন ‘শাপলা শালুক’ ছবির।






