বাংলাদেশ

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্য লোগো ও মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্য লোগো ও মানচিত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে এবং এর পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে।

বৃহস্পতিবার ১৯ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়:বাংলাদেশ বেতার বিটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…