চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষতা অর্জনে উন্নত প্রশিক্ষণের বিকল্প নাই: বিএসএমএমইউ উপাচার্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
স্বাস্থ্য
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দক্ষতা অর্জনের জন্য উন্নত ও গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের বিকল্প নাই।

রোববার ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি (ইএনটি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ হেড এন্ড নেক সার্জারি ডিভিশনের অধীনে ১ বছর ফেলোশিপ সম্পন্ন করেছেন তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Banglabid

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম পূর্বের তুলনায় অনেক বেশি জোরদার করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই বিশ্ববিদ্যালয়কে সামনে দিকে এগিয়ে নিতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পদ্মা সেতু থেকে অনুপ্রেরণা প্রাপ্তি নিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছেন, যে চাইলেই আমরাও সব কাজ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও পারি এমন মনোভাব নিয়ে কাজ করতে হবে। দৃঢ় মনোভাব নিয়ে কাজ করলেই আমরা সামনের দিকে এগুতে পারব।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজীব।

স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং এর কোর্স কো-অডিনেটর এবং হেড এন্ড নেক সাজারি ডিভিশনের চিফ সার্জন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়াদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসএমএমইউ উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT