চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ১৪ বাংলাদেশি ও ২ ভারতীয় দালাল আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ, আন্তর্জাতিক
A A
বর্ডার গার্ডের একজন সদস্য তারের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বাড়ছে। গত এক সপ্তাহে ১৪ জন বাংলাদেশি নাগরিক এবং দু’জন ভারতীয় দালালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলো ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং মেঘালয়ে।

এই পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারি ও পাহারা বাড়িয়েছে। বিএসএফের এক অফিসার জানান, গত ২৬ জানুয়ারি থেকে একাধিক অপারেশনের মাধ্যমে বহু অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এছাড়া, আটককৃতদের কাছ থেকে নারকোটিক্স, চিনি, গরু এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।

ত্রিপুরা সীমান্তে মাদক পাচার, মানব পাচার এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পাচারের চেষ্টা রোধ করা হয়েছে। তবে, এই অপারেশনগুলোর সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ চালিয়েছে।

ত্রিপুরা সীমান্তে ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। এই সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নেই, যা অবৈধ অনুপ্রবেশকে সহজ করে তুলছে। এই সমস্যা সমাধানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে।

এদিকে, বিএসএফ বিজিবির সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজিবির সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। ত্রিপুরা সীমান্তে বসবাসকারী ৪০টি গ্রামের বাসিন্দাদের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করা হচ্ছে, যাতে কেউ অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে না পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকবিএসএফসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT