চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বেক্সিমকো লোগো, বাংলাদেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষন কমিটির ১১ ডিসেম্বর তারিখের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৯ ডিসেম্বর তারিখে পত্রের মাধ্যমে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

Banglabid

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ধৃত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে।

উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২০A ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ৩১ ডিসেম্বর তারিখে জারিকৃত আদেশ (সূত্র না: সিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৯/পার্ট-১/৪৯৬) দ্বারা নিম্নবর্ণিত ব্যক্তিদের বেক্সিমকো গ্রুপের আওতাধীন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করলো, যা উক্ত কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন: (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মোঃ শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

Reneta

রিউম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন: (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মোঃ শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন: (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মোঃ শাহিনুর ইসলাম, (২) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৩ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, (৪) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৫) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৬) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৭) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

এই পরিচালকদের নিয়োগ ৩১ ডিসেম্বর কমিশনের জারি করা আদেশের মাধ্যমে কার্যকর হয়েছে। তারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবিএসইসিবেক্সিমকো
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT