বিএনপির ৭ম দফা অবরোধের আগের রাতে রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির তিনটি সিট পুড়ে যায়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন।
রাকিবুল হক আর বলেন, যারা বাসটিতে আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।







