চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালিয়ে যাওয়া ওসিকে ধরতে যৌথ বাহিনীর অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যায় কুষ্টিয়া থেকে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের পর তাকে তুলে দেওয়া হয়েছিল উত্তরা পূর্ব থানায়। সেখান থেকেই তিনি গতকাল বৃহস্পতিবার পালিয়ে যান।

আজ শুক্রবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরার চেষ্টা চলছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ আশাবাদী শাহ আলম খুব দ্রুত গ্রেপ্তার হবেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনায় আজ বিকেলে উত্তরা এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন স্থানীয়রা। তারা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

Reneta

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরা পূর্ব থানাওসি পলায়ানযৌথ বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

পরবর্তী

পুতিনের সাথে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প 

পরবর্তী
ফাইল ছবি

পুতিনের সাথে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প 

সত্যিই কি বাবা হতে চলেছেন ফারহান?

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT