চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
উত্তরা থানায় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত এক সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। হামলার সময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন।

শিক্ষার্থীদের দাবি, তাদের আটক সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় রাখা হয়েছে। তবে জানা যায়, প্রকৃতপক্ষে তিন শিক্ষার্থীকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে পূর্ব থানার হেফাজতে দেয়। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেটে হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পরপরই উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরা পশ্চিম থানাউত্তরা পূর্ব থানাবৈষম্যবিরোধী শিক্ষার্থীহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT