চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

পূর্ব বিরোধের জেরে কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেঠাতো ভাই। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ করিম (৪৫) জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের স্থানীয় স্টেশন থেকে ছৈয়দ করিম বাড়ি ফিরছিলেন। পথে তেতুলতলা নামক স্থানে পৌঁছলে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ (৩৮) আকস্মিক তার উপর হামলে পড়ে। এক পর্যায়ে ছৈয়দ করিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছালামত উল্লাহ। পরে স্বজনরা খবর পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

ওসি জানান, কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহ’র স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে এমন সন্দেহে এ ঘটনা ঘটেছে।

নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, একটা সময় তার বাবা ও চাচার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা সামাজিক সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে তার বাবার প্রতিপক্ষরা মনে মনে ক্ষুব্ধ ছিল। এই ক্ষুব্ধতাবশত গত ২-৩ বছর আগেও মিজানের মাথায় ছুরিরাঘাত করেছিল ছালামত উল্লাহ। পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলে জানান ওসি।

Reneta

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার জেলা সদর হাসপাতালকক্সবাজারের উখিয়াছুরিকাঘাত করে হত্যাজালিয়াপালং ইউনিয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব এলাকায় বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

পরবর্তী

বাংলাদেশ সবুজ পোশাক কারখানার অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে

পরবর্তী
বাংলাদেশের সবুজ পোশাক কারখানার আধুনিক ভবন ও সুন্দর উদ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সবুজ পোশাক কারখানার অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে

সাকিব আল হাসান ও তামিম ইকবাল ক্রিকেট মাঠে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের দৌড়ে সাকিব-তামিমের দ্বৈরথ

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT