চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারির পানি দিয়ে ইফতার করে ৪ জন হাসপাতালে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৪৬ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় ভুল করে ‘ব্যাটারির পানি খেয়ে’ অসুস্থ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলো- নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), মৃত আশু মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল কাদের (৩২) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)।

অসুস্থ সবাই নিকটাত্মীয় ও প্রতিবেশী।

অসুস্থদের স্বজনের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হুদা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা স্টেশনে স্থানীয় একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে দোকান মালিক ও কর্মচারিরা ইফতারের আয়োজন করে। এতে ভুলঃবশত ব্যাটারির পানি নিয়ে শরবত তৈরি করে। ইফতারের সময় ওই শরবত তারা পান করে। ইফতারে অংশ নেওয়া ৪ জন সামান্য করে শরবত খাওয়ার পরে বুক জ্বালা-পোড়া ও বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

অসুস্থ নুরুল হাকিম বলেন, বুধবার রাতে দোকানের মালিক এক শিশু কর্মচারিকে পরদিন (বৃহস্পতিবার ) ইফতারের সময় শরবত তৈরির জন্য এক বোতল পানি পাশের দোকানে ফ্রিজে রাখতে বলেন। এসময় ওই শিশুটি ইজিবাইক (টমটম ) গ্যারেজের ব্যাটারির পানি ভুলে করে ফ্রিজে রেখে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে শরবত তৈরির জন্য ফ্রিজে রাখা বোতলটি আনা হয়। যথারীতি ঠাণ্ডা পানির ওই বোতলটিতে লেবু, চিনি ও ট্যাং দিয়ে শরবতও তৈরি করা হয়।

অসুস্থের এ স্বজন বলেন, ‘পরে ইফতারের সময় হলে বোতলের তৈরি শরবত একে একে ৪ জনই পান করেন। এতে প্রত্যেকে কয়েক চুমক শরবত পান করে ভিন্ন স্বাদের মনে হওয়ায় অবশিষ্টগুলো রেখে দেন। এক পর্যায়ে তাদের বুকে জ্বালা-পোড়া ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন।’

Reneta

অসুস্থ ইসহাক আহমদের ভাগ্নে মিন্টু চৌধুরী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মধ্যে দু-জনের কিছুটা কম হলেও অপর দু-জনের অবস্থা গুরুতর। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশংকামুক্ত রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের উখিয়াগয়ালমারা স্টেশনব্যাটারির পানি খেয়ে অসুস্থরত্নাপালং ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT