কিশোরগঞ্জ

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল ভাই-বোনের

প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যু নিয়ে আলোচনা করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যু নিয়ে আলোচনা করছে পুলিশ ও স্থানীয়রা, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২৩) নামের দুই ভাই-বোন খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বুধবার শামসুদ্দিনের সাথে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে পরিকল্পিত ভাবে ঘুম থেকে ডেকে তুলে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নাদিরা (২৩), সালমান (২২), খাদিজা আক্তার (৫৮), শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়:কিশোরগঞ্জ প্রতিপক্ষের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…