ক্রিকেট

তোয়ালে দিয়ে বল ধরে পাঁচ রান জরিমানা দিল ব্রিসবেন

বোলার টোয়ালে বল ধরে পাঁচ রান জরিমানা, নারী ক্রিকেটার ও আম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রিকেটার ও আম্পায়ার টোয়ালে বল ধরে জরিমানা দেওয়ার সময়, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের বিগ ব্যাশ লিগে তোয়ালে দিয়ে বল ধরায় শাস্তি পেতে হয়েছে ব্রিসবেন হিটকে। শাস্তি হিসেবে ৫ রান জরিমানা দিতে হয়েছে দলটিকে। মঙ্গলবার সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। 

টসে হেরে আগে ব্যাট করে অ্যামেলিয়া কারের ৬৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছিল ব্রিসবেন। ইনিংসের ১ বল বাকি থাকতেই রান তাড়া করে জয় নিশ্চিত করে সিডনি।

তবে তোয়ালে কাণ্ড না ঘটলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। ইনিংসের দশম ওভারে ব্রিসবেনের হয়ে বল করছিলেন অ্যামেলিয়া কার। সিডনির অ্যাশলে গার্ডনার ব্যাটিং করেছিলেন। লং অনে ঠেলে দিয়ে ১ রান নেন গার্ডনার। লং অন থেকে ফিল্ডার বল থ্রো করেন ননস্ট্রাইকার প্রান্তে। সেখানে হাতে তোয়ালে প্যাঁচানো অবস্থায় অ্যামেলিয়া বল ধরেছেন। সে কারণে আম্পায়ার সঙ্গে সঙ্গে ৫ রান জরিমানা করার সংকেত দেন।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়মে বলা আছে, ‘উইকেটকিপার ছাড়া আর কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কোনো কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে।’

এমসিসির নিয়মে এরপর লেখা আছে, ‘কোনো ফিল্ডার যদি (বল ধরার জন্য) তার হাতে কোনো কাপড় ব্যবহার করেন এবং সেটার সাহায্যে ফিল্ডিং করেন, আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’

বিষয়:অস্ট্রেলিয়া এমসিসি জরিমানা বিগ ব্যাশ ব্রিসবেন সিডনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…